বাজারে এলো নকিয়ার সস্তা স্মার্টফোন
প্রযুক্তি ডেস্ক: বাজারে কম দামের একটি নতুন স্মার্টফোন আনলো নকিয়া। এটির মডেল নকিয়া সি৩।
নকিয়া সি৩ ফোনে ৫ দশমিক ৯৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও এবং পিক্সেল রেজুলেশন ১৮:৯ এবং ১,৪৪০ × ৭২০। এই ফোনে ১ দশমিক ৬ গিগাহার্টজ ক্লক স্পিডসহ ইউনিসক এসসি৯৮৬৩এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে আইএমজি ৮৩২২ জিপিইউ। ফোনটিতে পাবেন ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
এতে একটি রিয়ার ক্যামেরা ও একটি ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। ফোনটির পিছনে পাবেন এলইডি ফ্লাশ সহ ৮ মেগাপিক্সেল সেন্সর। আবার সামনে সেলফি ও ভিডিও কলের জন্য আছে ৫ মেগাপিক্সেল সেন্সর। সিকিউরিটির জন্য ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
নকিয়া সি৩ ফোনে পাওয়ারের কথা বললে এই ফোনে ৩,০৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এতে আছে মাইক্রোইউএসবি পোর্ট। এই ফোনে এফএম রেডিও চলবে। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে অ্যান্ড্রয়েড ১০ দেওয়া হয়েছে। ফোনটির ওজন ১৮৪.৫ গ্রাম।
৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম প্রায় আট হাজার টাকার কাছাকাছি। ফোনটি নর্ডিক ব্লু এবং গোল্ড স্যান্ড কালারে লঞ্চ হয়েছে।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed