Main Menu

শাবির ল্যাবে আরও ২০ জনের করোনা শনাক্ত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শনিবার (২২ আগস্ট) মাত্র ৫৮ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

Manual6 Ad Code

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ২০ জনের মধ্যে সুনামগঞ্জ জেলার ১৪ জন ও বাকী ৬ জন সিলেট জেলার রোগী।

এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে শনিবার সিলেট জেলার ২৩ জনের নমুনা ও সুনামগঞ্জের ৩২ টি নমুনা নিয়ে মাত্র ৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ৫৮ টি নমুনা পরীক্ষা করা হলে এ ২০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code