বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের উদ্বোধন ১ নভেম্বর
আন্তর্জাতিক ডেস্ক: আগামী পহেলা নভেম্বর উদ্বোধন হবে আলজেরিয়ায় অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। শনিবার (২২ আগস্ট) আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজিদ তাবুন মসজিদ পরিদর্শনকালে এ কথা বলেন।
প্রেসিডেন্ট আবদুল মাজিদ নির্বাচিত হওয়ার পর এটি ছিল প্রথম মসজিদ পরিদর্শন। আলজেরিয়ার রাজধানীতে অবস্থিত মুহাম্মাদিয়া অঞ্চলের মসজিদটি আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ ও বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ হিসেবে স্বীকৃত। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র মসজিদ হারম ও মদিনার মজিদ নববির পরই আয়তনের দিক থেকে এটি সবচেয়ে বড়। তাছাড়া মসজিদটির মিনার পৃথিবীর সর্ববৃহৎ মিনার।
১৯৫৪ সালের এক নভেম্বর আলজেরিয়া বিদ্রোহ শুরু হয়। এ বিদ্রোহের মাধ্যমে আলজেরিয়া ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে। এ বছরের স্বাধীনতার দিনটিকে স্মরণীয় করতে এদিনই আলজেরিয়ার সর্ববৃহৎ মসজিদটি উদ্বোধন করা হবে।
২শ ৬৭ মিটার দৈর্ঘের মিনারটি পৃথিবীর সবচেয়ে লম্বা মিনার হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রায় ২৭ হেক্টরেরও বেশি আয়তনের মসজিদটিতে এক লক্ষ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। তাছাড়া মসজিদের অভ্যন্তরে আছে ১০ লক্ষের বেশি বইয়ের সমৃদ্ধ গ্রন্থাগার। যাতে দুই হাজারের বেশি পাঠক এক সঙ্গে বসে পাঠ করতে পারবে। আরো আছে সর্বাধুনিক সেমিনার রুম। সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে দর্শকদের পরিচয় করাতে মসজিদের ভেতরে আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক নান্দনিক জাদুঘর।
Related News
ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: কয়েক সপ্তাহের বিরতির পর আবারও সরাসরি হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্রRead More
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও তিব্বতে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যাRead More



Comments are Closed