Main Menu

ছাতকে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিক্সা খাদে, নিহত ১

ছাতক সংবাদদাতা: ছাতকে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিক্সা খাদে পড়ে এক কিশোরীর মৃত্যু ঘটেছে। এঘটনায় আহত আরো দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় সিলেট-সুনামগঞ্জ সড়কের বদিরগাও এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত কলি বেগম (১৭) উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের প্রবাসী তহুর আলীর কন্যা। কলি বেগমের আহত মা ও ছোট ভাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কলি বেগম তার পরিবারের সাথে সিএনজি চালিত অটোরিক্সা যোগে ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নের খিদুরা গ্রামে যাওয়ার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের বদিরগাওঁ এলাকায় পৌঁছলে বিপরীত দিক দিয়ে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (সিলেট–চ-১১-০৩৯৫) যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কলি বেগম(১৭) গুরুতর আহত হয়। আহত কলি বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত সিএনজি ও অ্যাম্বুলেন্স আটক করেছে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অ্যাম্বুলেন্সে থাকা লাশ দোলারবাজার ইউনিয়নের কুর্শী গ্রামে একটি পিকআপ ভ্যানের মাধ্যমে পৌঁছে দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed