বিশ্বনাথে দেড় বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সানজিদা নামে দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের আমির আলীর কলোনীর পুকুরে ঘটনাটি ঘটে। সে একই ইউনিয়নের বড়ইগাঁও গ্রামের সুহেল মিয়ার মেয়ে।
সুহেল মিয়া সাংবাদিকদের জানান, স্ত্রী-সন্তান নিয়ে ৬ মাস ধরে আলাপুর গ্রামের আমির আলীর কলোনিতে বসবাস করে আসছেন তিনি। বৃহস্পতিবার দুপুরের দিকে সকলের অগোচরে তার শিশুকন্যা সানজিদা ওই কলোনীর পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সানজিদাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ তার বাড়িতে (বড়ইগাঁও) গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট করে।
এ ঘটনায় বিশ্বনাথ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সানজিদার পরিবার।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed