স্বাভাবিক গতিতে ফিরল ইন্টারনেট
বৈশাখী নিউজ ডেস্ক : প্রায় ১২ ঘণ্টা পর বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন মেরামত শেষে রবিবার (৯ আগস্ট) মধ্যরাতে ইন্টারনেট স্বাভাবিক গতিতে ফিরেছে।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, ‘রাত ১২টার পর মেরামত শেষে ইন্টারনেটে স্বাভাবিক গতি ফিরেছে।’
এর আগে পটুয়াখালী জেলার কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবলস (এসএমডব্লিউই-৫) ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেশজুড়ে ইন্টারনেটে ধীরগতি দেখা দেয়।
দুপুরে প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবলের লাইনে এমন সমস্যা হয়েছে বলে জানান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) কোম্পানি সচিব মো. আব্দুস সালাম খান। তবে দিনের প্রথম ভাগ থেকে ইন্টারনেটে ধীরগতির সমস্যায় পড়ে গোটা দেশের মানুষ।
মশিউর রহমান বলেন, ‘স্থানীয় লোকজন বালু তুলতে খনন করায় পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছিল। এ সমস্যা হওয়ার পরপরই মেরামত কাজ শুরু করে বিএসসিসিএল।’
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed