বিশ্বনাথে এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে গণফোরাম নেতা ও সংসদ সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার বক্সি নোহা মাইক্রোবাসের সম্মুখের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের আগ মুহূর্তে এমপি’র গাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
বিশ্বনাথ থানার ওসি এ কে এম শামীম মুসা জানান, সোমবার সকাল ১১টার দিকে এমপি’র গাড়িতে বিক্ষুব্ধ কয়েকজন যুবক ইট দিয়ে ঢিল ছোঁড়ে মারে। উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এমপি মোকাব্বির খান তার গাড়িতে হামলার জন্য শামীম আহমদকে দায়ী করেছেন।
জানা গেছে, সকাল ১১টা ১০ মিনিটের দিকে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি হলে ইউএনও বর্ণালী পালের সভাপতিত্বে সভায় এমপি মোকাব্বির খান ছাড়াও উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংক খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, সভায় উপজেলা চেয়ারম্যান তার বক্তব্য দিয়ে চলে যান। উপজেলা চেয়ারম্যান চলে যাবার পর বক্তব্য দেন মোকাব্বির খান এমপি।
সভায় এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি এমপি’র গাড়িতে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed