জগন্নাথপুর পৌরসভায় ৩৬ কোটি টাকার বাজেট
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে পৌর মিলনায়তনে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক বাজেট ঘোষণা করেন।
এ উপলক্ষে এক সুধী সমাবেশে ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত পৌর সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, নাগরিক ফোরাম নেতা নুরুল হক, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, কাউন্সিলর গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসাইন, তাজিবুর রহমান প্রমুখ।
সভায় ২০২০-২০২১ অর্থ বছরের ৩৬ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা।
এতে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা।
রাজস্ব ব্যয় দেখানো হয়- ১ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।
Related News
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত, ৪০টি বাড়িতে লুটপাট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পতিত জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতRead More



Comments are Closed