দক্ষিণ সুরমায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আবু বক্কর (৫০) বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুরের বাসিন্দা।
রবিবার (৫ জুলাই) দিবাগত রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ২৮ জুন দুঃসম্পর্কের নানা আবু বক্কর ওই শিশুটিকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে যান। শিশুটিকে উদ্ধার করে তার বাবা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।
এ ঘটনায় গত ২৯ জুন শিশুটির বাবা দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। আবু বক্কর পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ এর এএসপি ওবাইন জানান, আবু বক্করকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed