আন্তর্জাতিক ফ্লাইটে নতুন করে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ৭ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। নিষেধাজ্ঞা চলবে ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত।’
সর্বশেষ নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ পড়েছে মালয়েশিয়া, শ্রীলংকা ও তুরস্কের নাম। অর্থাৎ এই ৩ দেশের ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে। বেবিচক সূত্রে এই তথ্য পাওয়া গেছে ।
এ বিষয়ে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক সার্কুলারে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাব এড়াতে ৭ জুলাই থেকে (৬ জুলাই রাত ১২টা ১ মিনিট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিবহনের (কমার্সিয়াল প্যাসেঞ্জার ফ্লাইট) ফ্লাইটগুলো বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না। তবে দেশগুলো থেকে কার্গো, বিশেষ ফ্লাইট ও এয়ার এ্যাম্বুলেন্স অবতরণ করতে পারবে।
ফ্লাইট চলাচলের বিষয়ে ১৮ জুন বেবিচকের জারি করা সর্বশেষ সার্কুলারে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর মধ্যে মালয়েশিয়া, শ্রীলংকা ও তুরস্কের নাম ছিল। তবে সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিল করে এই দেশগুলোর এয়ারলাইন্সকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে তুরস্কের টার্কিশ এয়ারলাইন্স, মালয়েশিয়ার মালিন্দো এবং শ্রীলংকান এয়ারলাইন্স।
আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে ২১ মার্চ প্রথমবারের মতো নিষেধাজ্ঞার জারি করে বাংলাদেশ। বর্তমানে এই মালয়েশিয়া, শ্রীলংকা, তুরস্ক ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যুক্তরাজ্যের লন্ডন, কাতারের দোহা এবং চীন রুটে ফ্লাইট চলাচলে বেবিচকের অনুমতি রয়েছে। সূত্র: জাগোনিউজ২৪
Related News
আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উজানের ঢল ও ভারী বৃষ্টিতে দেশের কয়েকটি নদীর পানিRead More
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিলেন সৌদি রাষ্ট্রদূত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণাRead More



Comments are Closed