করোনায় আক্রান্ত ডা. জহিরুল ইসলাম অচিনপুরী
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের বিশিষ্ট চিকিৎসক ও সংগীত শিল্পী জহিরুল ইসলাম অচিনপুরী।
শুক্রবার (২৬ জুন) ওসমানী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় ১২২ জন করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরীও রয়েছেন।
জানা গেছে, করোনায় আক্রান্ত ডাক্তার জহিরুল ইসলাম বেশ কয়েক বছর ধরে সিলেট নগরীর লামাবাজারস্থ সালেহা আই কেয়ারে সপ্তাহে দুই দিন রোগী দেখছেন। সম্প্রতি তিনি তার নমুনা পরীক্ষার জন্য জমা দেন সংশ্লিষ্ট বিভাগে। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় তার শরীরে ধরা পড়ে করোনাভাইরাস।
উল্লেখ্য, পেশায় তিনি চক্ষু বিভাগের একজন চিকিৎসক। পাশাপাশি রেটিনা বিশেষজ্ঞও। সিলেটের একমাত্র রেটিনা বিশেষজ্ঞ অচিনপুরী খ্যাত ডাক্তার জহিরুল ইসলাম সারা দেশে সিলেটের আঞ্চলিক গানের এক ক্ষণজন্মা ব্যক্তি হিসেবে বেশ খ্যাতি লাভ করেছেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলার বেতসান্দি গ্রামে তার জন্ম স্থান। বর্তমানে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনিই সিলেটের এক মাত্র চোখের রেটিনার চিকিৎসা করেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed