দিরাইয়ে নৌকাডুবিতে শিশুসহ নিহত ২
দিরাই সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক স্থানে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুইটি নৌকাডুবির ঘটনা ঘটে।
উজানধল এলাকায় যাত্রীবাহী নৌকা ডুবিতে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দিরাই থানার ওসি কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে একটি যাত্রীবাহী নৌকা দিরাই থেকে মার্কুলী যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে উজানধল এলাকায় পৌছলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা সবাইকে জীবিত উদ্ধার করলেও একজন বৃদ্ধ (৬০) ও অনুমান ১০ বছরের একটি ছেলে শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে একই সময় অপর একটি নৌকা ধল বাজার থেকে মারকুলি যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে বাজারের সামনেই আকস্মিক ঘুর্ণিঝড়ে পতিত হয় এবং নৌকাটি পানিতে তলিয়ে যায়। এতে নৌকায় থাকা যাত্রীরা সাঁতরে পাড়ে উঠলেও অনেকেই এতে আহত হন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed