সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৪০০০ ছাড়াল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে শুক্রবার একদিনে ১৪৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৫৮ জন।
একই সময়ে বিভাগে ৪ জনের মৃত্যু ঘটে। আর সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ১০ জন।
শনিবার (২৭ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
শুক্রবার সিলেট বিভাগে শনাক্ত ১৪৮ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৮৮ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ২৮ জন।
এসময়ে সুস্থ হওয়া ১০ জনের মধ্যে মৌলভীবাজারে সর্বাধিক ৭ জন ও সিলেটে সুস্থ হয়েছেন ৩ জন। এর মধ্যে বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন একজন।
সব মিলিয়ে শুক্রবার (২৬ জুন) রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ৪ হাজার ৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ২১৮০ জন। এছাড়া সুনামগঞ্জে ৯২৭ জন, হবিগঞ্জে ৫৩৭ জন ও মৌলভীবাজারে ৪১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে সিলেটের চার জেলায় ২৫৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯৮০ জন করোনা আক্রান্ত রোগী।
এদিকে শুক্রবার নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। নতুন মৃত্যুবরণ করা ৪ জনই সিলেট জেলার বাসিন্দা। নতুন চারজনসহ সিলেট জেলায় মোট মৃতের সংখ্যায় ৫২, সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ৬ এবং মৌলভীবাজারে ৪ জন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed