হবিগঞ্জে আরও ১১ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টে তাদের আক্রান্তের বিষয়টি জানানো হয়।
শনিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি বলেন, হবিগঞ্জ জেলায় আরও ১১ করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২ জন, মাধবপুর ৫ জন, বাহুবল ২ জন, নবীগঞ্জে একজন এবং চুনারুঘাটে একজন।
এ নিয়ে জেলায় মোট ২৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতিমধ্যে ১৫৮ জন সুস্থ হয়েছেন আর মারা গেছেন চারজন ।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed