সিলেট বিভাগে করোনাক্রান্ত বেড়ে ২৯৮৬, মৃত্যু ৫৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৮৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬৮৮ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে ৭৮৫, হবিগঞ্জ ২৭৬ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা ২৩৭ জন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা গেছেন ৫৬ জন। এরমধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৪৪ জন। এছাড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় ৪ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট জেলায় ৬৪ জন, সুনামগঞ্জে ৯৮ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিভাগে এখন পর্যন্ত ৬৫৮ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৩৯ জন সুস্থ হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে ১৭৫, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ৮৬ জন সুস্থ হয়েছেন।
করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Related News
ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে একRead More
হবিগঞ্জে চিকিৎসার অবহেলায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের বিক্ষোভ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠেছে।Read More



Comments are Closed