ছাতকে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শিশুসহ আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ জুন) উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ ১২ জনসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
সংঘর্ষে গুলিবিদ্ধদের মধ্যে আরও রয়েছেন- সাবের (৩১), জাহেদ (২৬), জাহির (৪৫), আরিফ (৪২), এ রকিব (৪৫), সিদ্দেক মিয়া (৩৪), শফিক মিয়া (৩০), হবিবুর রহমান (২০), হাজেরা (১২) ও কাদির (৫০)।
ছাতক থানার ওসি মুস্তফা কামাল ঘটনার বিষয়টি নিশ্চিত করে করেছেন।
জানা যায়, সাবাস মেম্বার ও আজিজুর রহমানের মধ্যে দীর্ঘ ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সর্বশেষ আজ সকালে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এ সময় দুই পক্ষই আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।
গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।
সংঘর্ষের খবর পেয়ে ছাতক থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed