Main Menu

সুনামগঞ্জে আরও ১৪ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে আরো ১৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার শাবির পিসিআর ল্যাবে ২১৯টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ৯৪টি নমুনা পরীক্ষা করে ১৪জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলায় ২ জন, দোয়ারাবাজারে ৩ জন, জগন্নাথপুরে ৫ জন, জামালগঞ্জে ৩ জন ও বিশ্বম্ভরপুরে ১ জন রয়েছেন।

নতুন করে ১৪ জন শনাক্তের ফলৈ সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪৩৩ জনে।

এদিকে, সুনামগঞ্জে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন, মারা গেছেন ৩ জন। আর বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৭ জন।

Share





Related News

Comments are Closed