ভ্যাকসিনের ফাইনাল টেস্ট জুলাইয়ে, এরপরই সুখবর!
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৫ মাস ধরে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে বিশ্ব। এই ভাইরাসকে প্রতিরোধে সবচেয়ে দুর্বলতার দিক হলো একটি কার্যকর ভ্যাকসিন তৈরি করা। পৃথিবীর তাবত গবেষক ও চিকিৎসকরা মিলেও মানুষকে সুখবর দিতে পারছে না।
তবে এই সুখবর দেয়ার ধাপে আরেক ধাপ এগিয়ে গেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। আগামী মাস অর্থাৎ জুলাইয়ে শুরু হবে করোনা প্রতিষেধকের চূড়ান্ত বা ফাইনাল টেস্ট! এরপরই গবেষকরা নিশ্চিত হবেন, যে আদৌ মানব শরীরে এই প্রতিষেধক কাজ করছে কিনা।
ইতোমধ্যেই মার্কিন যুক্ররাষ্ট্রের বায়োটেক সংস্থা মডার্না (Moderna Inc.) এর তৈরি ভ্যাকসিনটি প্রথম ও দ্বিতীয় ট্রায়ালে সফল হয়ে তৃতীয় অর্থাৎ চূড়ান্ত ধাপে পরীক্ষার ছাড়পত্র পেয়েছে মার্কিন ওষুধ প্রশাসনের তরফ থেকে।
মডার্নার তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ইন্সটিউট অফ হেলথ-এর সঙ্গে যৌথ উদ্যোগে যে প্রতিষেধক বানানোর কাজ চলছে তা মার্কিন যুক্ররাষ্ট্রের ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষা করা হবে। কিছু সংখ্যক মানুষকে ‘রিয়েল শট’ দেওয়া হবে, কিছু সংখ্যককে ‘ডামি শট’, এরপর বৈজ্ঞানিকরা তুলনা করে দেখবেন কারা কম সময়ের মধ্যে করোনার মোকাবিলা করতে সক্ষম হচ্ছেন।
গবেষকরা বলছেন, ন্যাশনাল ইন্সটিউট অফ হেলথ ও মডার্না-র তৈরি প্রতিষেধকে ভাইরাস নেই, করোনা ভাইরাসের ওপর আচ্ছাদিত থাকা ‘স্পাইক’ প্রোটিনের জেনেটিক কোড ব্যবহৃত হয়েছে ভ্যাক্সিনের শটে। শরীরের কোষ ওই কোড ব্যবহার করে কিছু নিরীহ স্পাইক প্রোটিন উৎপাদন করে।
এই প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম তৈরি থাকে পরবর্তীতে যদি ক্ষতিকারক স্পাইক প্রোটিন শরীরে থাকে, সেক্ষেত্রে যাতে ইমিউন সিস্টেম তার মোকাবিলা করতে পারে।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed