Main Menu

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের বাহুবলের রশিদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে শ্রীমতি চাষা (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী দারাগাঁও চা বাগানের মৃত সদাই চাষার স্ত্রী।

শুক্রবার (১২ জুন) বেলা ২ টায় আখাউড়া-সিলেট সেকশনের রশিদপুর রেল স্টেশনের পশ্চিম দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, তিনি অসুস্থ অবস্থায় রেল লাইনে হাটতে গেলে সিলেট থেকে চট্রগ্রামগামী পাহাড়িকা ট্রেনে কাটা পড়ে নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আতাউর রহমান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed