সিলেটে সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়ছে
বৈশাখী নিউজ ডেস্ক: উজানে ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সিলেটের নদ-নদীর পানি বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে আকাশে মেঘ থাকলেও বুধবার খুব কম সময়ই বৃষ্টি ঝরেছে সিলেটে। সারাদিনে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মাত্র ১ মিলিলিটার। অবশ্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বৃহস্পতিবারও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সিলেটের বন্যা পূর্বাভাস সংক্রান্ত কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত বুধবার বিকেল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টার পরিসংখ্যানে দেখা গেছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বেড়েছে ২৪২ সেন্টিমিটার। এই পয়েন্টে বুধবার বিকেল ৬টায় বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে বিকেল তিনটার পর থেকে পানি প্রবাহের হার কমছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। একই সময়ে সিলেট পয়েন্টে পানি বেড়েছে ১২০ সেন্টিমিটার। বিকেল ৬টায় এই পয়েন্টে অবশ্য বিপদসীমার ১০০ সেন্টিমিটার নিচ দিয়েই পানি প্রবাহিত হচ্ছে।
এছাড়া কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে একই সময়ে পানি বেড়েছে ১৩১ সেন্টিমিটার। বিকেল ৬টায় এ পয়েন্টে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে, একই সময়ে কুশিয়ারার শেওলায় ২৯০ সেন্টিমিটার এবং কুশিয়ারার শেরপুর পয়েন্টে ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে সবকটি পয়েন্টেই গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে।
তাছাড়া সীমান্ত নদী সারীর সারী পয়েন্টে সর্বশেষ ২৪ ঘন্টায় পানি বেড়েছে ২৬১ সেন্টিমিটার। বিকেল ৬টায় এই পয়েন্টে বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। তবে রাতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। এছাড়া সীমান্ত নদ ধলাই, পিয়াইন, গোয়াইন এবং লোভা নদীতেও গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে বলে পাউবো জানিয়েছে।
Related News
বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। Manual5Read More
সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস,Read More



Comments are Closed