Main Menu

সাংবাদিক বাবলুর মায়ের ইন্তেকাল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ফয়ছল আহমদ বাবলুর মাতা আফতাবুন্নেছা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭৫ বছর।

Manual3 Ad Code

বুধবার (৩ জুন) সন্ধ্যে ৬টা ৪৫ মিনিটে তিনি সিলেট নগরের উত্তর জেলরোডস্থ অনাবিল ১৭৮নং নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ যোহর দরগাহ জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও মরহুমার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন ফয়সল আহমদ বাবলু।

Manual8 Ad Code

মেয়র আরিফুল হক চৌধুরী’র শোক

সিলেট জেলা প্রেসকাবের সদস্য ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ফয়ছল আহমদ বাবলুর মাতা আফতাবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual8 Ad Code

এক শোক বার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবাারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেট জেলা প্রেসক্লাবের শোক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ফয়ছল আহমদ বাবলুর মাতা আফতাবুন্নেছার মৃত্যুতে ক্লাবের সদস্যদের পক্ষ থেকে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল মরহুমার আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code