বিয়ে করতে ৮০ কি.মি হেঁটে বরের বাড়িতে তরুণী!
বিচিত্র ডেস্ক: করোনার প্রভাবে বিশ্ববাসী দিশেহারা। এই ভাইরাস মোকাবিলায় বিশ্ব নেতারা টালমাটাল। দিন যতো গড়াচ্ছে আতঙ্ক ততো বাড়ছে। করোনা মহামারির মধ্যে বিভিন্ন গল্পের ডালপালা গজিয়েছে। এবার ব্যতিক্রম আলোচনায় আসলেন এক নবদম্পতি
তাদের বিয়ের দিনক্ষণ আগেই ঠিক হয়েছিল। কিন্তু লকডাউনের কারণে তা স্থগিত হয়ে যায়। অবশেষে করোনা পরিস্থিতির মধ্যেই ৮০ কিমি হেঁটে বরের বাড়িতে পৌঁছলেন কনে। এক হলো চার হাত। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের ২০ বছরের এক তরুণী লকডাউনের মধ্যে ৮০ কিমি হেঁটে কানপুর থেকে কনৌজ গিয়ে বিয়ে করেছেন। গত ৪ মে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। তবে বিয়ে আটকে গেলেও পাত্র ২৩ বছরের বীরেন্দ্র কুমারের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল ২০ বছরের গোল্ডির। লকডাউন ঘোষণার পর তাদের বিয়ে দুবার ভেস্তে যাওয়ায় দুজনেই বেশ বিষণ্ণ হয়ে পড়েন।
অবশেষে গত ২০ মে বুধবার বিকালে কানপুরের লক্ষণপুর তিলক গ্রামের গোল্ডি সিদ্ধান্ত নেন তিনি কনৌজের বৈশ্যপুরে বীরেন্দ্রদের বাড়ি হেঁটেই যাবেন। গোল্ডির আসার খবর পেয়েই বীরেন্দ্রর বাড়িতে সাজো সাজো রব পড়ে যায়। তবে সামাজিক দূরত্বের নিয়ম মেনে স্থানীয় এক মন্দিরেই সম্পন্ন হয় বিয়ে তাদের।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
Manual7 Ad Code আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখনRead More



Comments are Closed