পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়ালো
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে আরও ১৫২ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন শনাক্তসহ এখন পর্যন্ত পুলিশের চার হাজার ৫৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক হাজার ১১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ১৪ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়ে ওঠা পুলিশ সদস্যরা ফের কাজে যোগ দিয়েছেন।
এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, মঙ্গলবার আরও ১৫২ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত এগারশ’র বেশি সদস্য সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন। ১৪ জন পুলিশ সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন। সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
তিনি আরও জানান, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হার।
Related News
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More



Comments are Closed