Main Menu

শামসুদ্দিনে জুড়ীর প্রথম করোনাক্রান্ত ব্যক্তির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত হওয়া আব্দুল হান্নান (৩৬) মারা গেছেন। তার বাড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭ টায় সিলেট শহীদ সামছুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান মারা যান বলে জানিয়েছেন তার ভাতিজা আব্দুর রাজ্জাক। রোগীর সাথে থাকার কারণে তিনিও করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

গত ১১ মে কিডনিজনিত সমস্যা নিয়ে আব্দুল হান্নান সিলেট নগরীর রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি হন। এরপর ১৬ মে তাকে শহীদ সামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed