Main Menu

চিরিরবন্দরে অগ্নিকান্ডে বসতবাড়ী ভস্মিভূত

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে শনিবার (৯ মে) রাত সাড়ে ১০ টার দিকে অগ্নিকান্ডে নগদ ৪০ হাজার টাকাসহ বসতবাড়ীর ৩টি ঘর ভস্মিভূত হয়েছে।

অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের উত্তর খামার সাতনালা গ্রামের আমীর ডাক্তারপাড়ার নুর হোসেনের বাড়িতে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় আকস্মিকভাবে নুর হোসেনের বাড়িতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা নিমিষেই চর্তুদিকে ছড়িয়ে পড়ে বাড়িটি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়ে যায়।

আগুনে রসুন ব্যবসায়ী নুর হোসেনের নগদ ৪০ হাজার টাকাসহ বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।

Share





Related News

Comments are Closed