নীলফামারীতে করোনাভাইরাসে বৃদ্ধার মৃত্যু
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। রবিবার ভোরে নিজবাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ওই নারীর বাড়ী জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা গ্রামে। এ নিয়ে এই জেলায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই নারী কয়েকদিন ধরে করোনা উপসর্গে আক্রান্ত হন। ৬ মে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ৮ মে পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এরপর থেকে তাকে তার নিজবাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল।
এর আগে জেলার কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের সোলেমান মাষ্টার পাড়া গ্রামের ৬২ বছরের এক বৃদ্ধ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার নমুনায় করোনা শনাক্ত হয়।
নীলফামারী সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান, জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৪০ জন। এর মধ্যে জেলা সদরে ১৫ জন, ডিমলা উপজেলায় ১০ জন, জলঢাকা উপজেলায় ৬ জন, সৈয়দপুর উপজেলায় ৬ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩ জন। জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর হোম আইসোলেশনে ছিলেন ৬ জন। তার মধ্যে আজ রবিবার এক নারীর মৃত্যু হয়। অন্যান্যরা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed