ডোমারে শিশুসহ ৩ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী ডোমার উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১০ মে) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের লালার খামার এলাকায় কাজি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ধারে পরিত্যাক্ত ডোবায় এক ব্যক্তির গলিত মৃত্যুদেহ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মৃত্যুদেহ উদ্ধার করে। মৃত্যু ব্যাক্তি ডোমার পৌর এলাকার পূর্ব চিকনমাটি ভাটিয়া পাড়ার আব্দুল গনির ছেলে জাকিরুল ইসলাম (২৫)। জাকিরুলের বাবা আব্দুল গনি লাশ দেখে তার ছেলে বলে শনাক্ত করেন।
একই দিনে দুপুরে হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী গ্রামে একরামুল হকের বাড়ীতে এক গৃহবধু পারিবারিক কলহে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনার বিবরণে জানা যায় উক্ত ইউনিয়নের আশরাফুল ইসলামের স্ত্রী এক সন্তানের জননী মাহফুজা বেগম (১৮) শনিবার বিকালে শাশুড়ী বউয়ের ঝগড়া হওয়ায় রোববার সকাল ১০ টায় পার্শ্ববতী চাচা শ্বশুড় একরামুল হকের বাড়ী ও দাদি শ্বাশুড়ি মহিমা বেগমের ঘরে সবার অগোচরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম গৃহবধূর গলায় ওড়না পেচিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে এদিন সকালে উপজেলার ভোগড়াবুড়ী ইউনিয়নের শব্দ্বিগঞ্জ ফরেস্ট বেতবাগান থেকে মোব্বাসের (৫) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করে চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ। ওই শিশু পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার চিলাহাটি ভাউলাগঞ্জ ইউনিয়নের নায়েক পাড়া গ্রামের আলমের ছেলে বলে জানা গেছে। এঘটনায় দেবিগঞ্জ থানা পুলিশ একই এলাকার স্বপন ইসলাম মিঠু (১৬) নামে একজনকে আটক করেছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, চিলাহাটিতে এক শিশুর উদ্ধারকৃত মৃত্যুদেহ পার্শ্ববতী উপজেলার বাসিন্ধা হওয়ায় দেবিগঞ্জ থানা পুলিশ শিশুর মৃত্যুদেহ নিয়ে যায়। এবং আমরা এক ব্যক্তির গলিত মৃত্যুদেহ উদ্ধার করেছি ও এক গৃহবধুর আত্মহত্যার খবর পেয়েছি কিন্তু এ খবর লেখা পর্যন্ত (বিকাল ২.৩০মি.) মৃত্যুদেহ উদ্ধার করা হয়নি।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed