দেশে করোনায় আরো ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জনে। আরও ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৮ জনে।
রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫,৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৫,৭৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন নারী।
এছাড়া নতুন করে আরও ২৩৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট ২,৬৫০ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed