মাধবপুরে চা বাগানের চিকিৎসকের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুরমা চা বাগানের মেডিকেল অফিসারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বর্তমানে ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
বুধবার (৬ মে) বিকেলে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা স্থানীয় চেয়ারম্যানসহ গিয়ে তার পরিবার ও হাসপাতাল সংশ্লিষ্ট ১৭টি বাড়ি লকডাউন করে দেন।
করোনা আক্রান্ত মেডিকেল অফিসার জানান , গত ১ মে রাতে নিজের ঘরে পরিবারের সদস্যদের নিয়ে তারাবি নামাজ পড়ার সময় অসুস্থতা অনুভব করি। পরে আবার শরীর সুস্থ হয়ে যায়। পরদিন শনিবার রাতে আবার অসুস্থ বোধ করলে রোববার (৩ মে) সকালেই চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে চলে আসি। এখানে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি। তবে কীভাবে তিনি করোনা আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেননি।
তিনি বলেন, আমি চা বাগানের বাইরে কোথাও যাইনি।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ আমাকে অবগত করলে আমি ফোর্স নিয়ে সুরমা চা বাগানে ডাক্তারের বাসায় গিয়ে খোঁজ খবর নিয়ে তার বাড়ি ও তার পরিবার সংশ্লিষ্ট ৪টি বাড়ি এবং হাসপাতাল সংশ্লিষ্ট ১২টি বাড়িসহ মোট ১৭টি বাড়ি লকডাউন করে দিয়েছি। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুন জানান, সুরমা চা বাগান কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে বাগানের ডাক্তারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন এবং সেখানেই পরীক্ষা করিয়েছেন। তাই তাকে ঢাকার করোনা রোগী হিসেবে গণনা করা হবে। উনার কোন রিপোর্ট আমাদের কাছে আসে নাই। তাই আমাদের হিসেবের মধ্যে উনি আসবেন না।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed