ওসমানীনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৯
বৈশাখী রনিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।
বুধবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত শিপন আহমদ (২৪) ঈশাগ্রাই গ্রামের আশিক মিয়ার ছেলে।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঈশাগ্রাই গ্রামের এক ব্যক্তির সঙ্গে স্থানীয় একজন জনপ্রতিনিধির দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। বুধবার বিকেলে গরুর ধান খাওয়া নিয়ে দুই পক্ষের দুইজনের কথাকাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে আশিক আলী, রিপন আহমদ, আব্দুল হক, আব্দুস সালাম, আনহার মিয়া, নজির মিয়াসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ওসি বলেন, তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিপন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে বলেও জানান ওসি।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed