Main Menu

নিয়ামতপুরে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু ও অপর দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুজন নিয়ামতপুর উপজেলার কুমারগাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে রবিউল ইসলাম (২৬) ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে নাজমুল হক (১৮)।

এ ছাড়া আহতরা হলেন ওই গ্রামেরই আলাউদ্দীন এর ছেলে মিলন (৩২) এবং আব্দুল খালেক এর ছেলে শাহিন (১৭)।

Manual1 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তারা গ্রামের পার্শ্ববর্তী মাঠে জমিতে ধান কেটে জড়ানোর কাজ করছিল- এমন সময় কালবৈশাখী ঝড়ের সাথে আকাশ থেকে বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয় এবং অপর দুজন গুরুতর আহত হয়।

Manual5 Ad Code

স্থানীয় লোকজন আহত দুজনকে তাৎক্ষণিক নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code