পত্নীতলায় অবৈধ মাদক দ্রব্য সহ একজন আটক
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে একশত পিস অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাটিন্দর ইউপির সিংহন্দি মোড়ের বটতলা পাকা রাস্তার উপর থেকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মহাদেবপুর উপজেলার মহিষবাথান গোপানগর এলাকার সাইদুর রহমানের পুত্র গোলাম মোরশেদ রকি (৩২) কে আটক করে।
পরে তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।
Related News
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের দত্তপাড়া এলাকায় মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপে করে এসে ‘জয় বাংলা’Read More
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More



Comments are Closed