জগন্নাথপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে লাভলী বেগম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মে) উপজেলার মীরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রাম থেকে এ গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গড়গড়ি গ্রামের শামীম আহমদের স্ত্রী লাভলী বেগম পরিবারের লোকজনের অগোচরে শনিবার সকালে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক অনিক কুমার দে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed