নাটোর জেলা লকডাউন ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের জেলা প্রশাসন করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় লকডাউন ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসক মো. শাহরিয়াজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৩টা থেকে এ লকডাউন কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবত থাকবে।
গত দুই দিনে নাটোরে স্বাস্থ্য বিভাগের তিনজনসহ মোট নয়জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগের তিনজনের মধ্যে রয়েছেন নাটোর সদর হাসপাতালের একজন মেডিকেল অফিসার এবং সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন টেকনোলজিস্ট ও একজন নার্স।
লকডাউন চলাকালে জেলার সড়ক পথ, নৌ ও আকাশপথে জেলায় আগমন-বহির্গমন নিষিদ্ধ থাকবে। এ ছাড়া আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নির্দেশ বলবত থাকবে। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কর্মরতদের করোনাভাইরাস সংক্রমিত হওয়ায় বুধবার সমগ্র সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়। বৃহস্পতিবার নাটোর সদর হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত মেডিকেল অফিসারের কক্ষ বন্ধ করে দেওয়া হয়।
করোনাভাইরাস আক্রান্ত মেডিকেল অফিসারসহ ওই কক্ষে কর্মরত আরো একন মেডিকেল অফিসার ও এক অফিস সহায়কসহ মোট তিনজনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আনছারুল হক।
নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়াজ বলেন, জনসাধারণকে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে জেলা কমিটির সিদ্ধান্তক্রমে লকডাউন ঘোষণা করা হয়েছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed