Main Menu

বিয়ানীবাজারে যুবকের আত্মহত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের আলা উদ্দিন মিয়ার পুত্র ছাদ হোসেন (২২) বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে একই গ্রামে তার ফুফুর বাড়িতে যায়।

পরে ফুফুর বাড়ির লোকজন দুপুর ১২টার দিকে দেখতে পান সে তাদের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আছে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঝুলন্ত ছাদ হোসেনের লাশ উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed