বরিশালে লিফটের নিচে মিলল চিকিৎসকের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালে মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নীচে থেকে এক চিকিৎসকের লাশ উদ্ধার নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ডাঃ এম এ আজাদ শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান। এ ক্লিনিকে তিনি প্রাইভেট প্রাকটিস করতেন।
হাসপাতালের কর্মচারীদের ভাষ্য সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় তিনি তার চেম্বারে আসেন। এরপর তাকে আর দেখা যায়নি। মঙ্গলবার সকালে লিফটম্যান লিফট চালু করতে গিয়ে লক্ষ করে লিফটের নিচে কেউ চাপা পড়ে আছে। দ্রুত সবাই এগিয়ে এসে দেখতে পান ডাঃ আজাদের লাশ।
পুলিশ এসে ঘিরে ফেলে হাসপাতাল। এখনও লাশটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের একটি সুত্র দাবি করেছে, লিফটের নিচে কেউ চাপা পড়াটা রহস্যজনক। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে রহস্য বেরিয়ে আসবে।
আজাদের মামা মনির জানান, সোমবার রাত থেকেই আজাদ নিখোঁজ ছিলেন। তার ফোনে কল দিলে রিং হচ্ছিল। কিন্তু কেউ রিসিভ না করায় তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। সে বরিশালে আজাদের মামাকে খোঁজ নেয়ার জন্য বলেন। মামা মনির সকালে এসেই ক্লিনিকে চেম্বার বন্ধ পান। এরই মধ্যে ক্লিনিকের অন্যতম প্রতিষ্ঠাতা ডাঃ জহিরুল হক মানিকও উপস্থিত হন। তারা আসা মাত্র এক আয়া ছুটতে ছুটতে খবর দেন, ডাক্তারের লাশ পাওয়া গেছে। লিফটের নিচে পড়ে আছে। সংবাদ পেয়ে ছুটে আসে পুলিশ।
উপ পুলিশ কমিশনার মোক্তার হোসেন জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্ত হবে। তারপর মুল রহস্য জানা যাবে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed