বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে।
হাসপাতালের গাড়িচালক, স্যানেটারি ইন্সপেক্টর ও একজন মাঠকর্মী করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িচালকসহ ৪ জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন, জগন্নাথপুরের ১ জন এবং সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন।
সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২২ ও ২৩ এপ্রিল সুনামগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল যাদের, তাদের মধ্য থেকে পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনা শনাক্তদের মধ্যে বিশ্বম্ভরপুর হাসপাতালের গাড়িচালক বাড়িতে আইসোলেশনে থাকবেন। অন্যদের মধ্যে যাদের বাড়িতে থাকার ব্যবস্থা স্বাস্থ্যসম্মত তাদের বাড়িতে রাখা হবে। যারা বাড়িতে থাকতে পারবে না তাদেরকে নিকটস্থ উপজেলা সদর হাসপাতালে অথবা জেলা সদরের হাসপাতালের আইসোলেশনে আনা হবে।
তিনি আরও বলেন, তাদের পরিবারের অন্যদের রক্ত পরীক্ষা করা হবে। করোনা শনাক্তদের বাড়ি ও আশেপাশের বাড়ি লকডাউন করা হবে। হাসপাতালের সবার নমুনা তিনদিনের মধ্যে সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেলে করোনা পরীক্ষাগারে পাঠানো হবে। সবার ফলাফল আসার পর পরিস্থিতি দেখে পরবর্তীতে লকডাউন তুলে নেওয়া হবে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed