Main Menu

দোয়ারাবাজারে আগুনে পুড়ল ১০ দোকান

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভয়াবহ আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারের নিজাম উদ্দিনের ফার্নিচার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তখন আগুনের লেলিহান শিখা মুহূর্তেই
চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর প্রচেষ্টায় ঘন্টা দেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকান্ডে শামীম মিয়া ও মঈন উদ্দিনের কাপড়ের দোকান, নিজাম উদ্দিনের কসমেটিক দোকান, হেলাল মিয়ার দর্জি দোকান, শাহিদ মিয়ার ব্যক্তিগত অফিস এবং বাতেন মিয়ার ফার্মেসীসহ ১০টি দোকানের ক্ষতিসাধিত হয়েছে।

আগুনের ভয়ে বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ী তাদের দোকানের মূল্যবান মালামাল নিরাপদ স্থানে স্থানান্তরকালে লুটপাটের ঘটনা ঘটে। এ কারণে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন।

খবর পেয়ে দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মামনুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন, খবর পেয়ে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনে স্থানীয়দের সহযোগিতা করে থাকে।

Share





Related News

Comments are Closed