এবার শ্রীমঙ্গলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবক
শ্রীমঙ্গল প্রতিনিধি : এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক যুবক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এ যুবক আক্রান্ত হলে ডেঙ্গুতে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে আক্রান্ত ওই যুবককে তার বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, আক্রান্ত যুবক শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল মালেকের ছেলে মো. তারেক (৩৫)।
ডা. সাজ্জাদ জানান, বেশ কয়েকদিন ধরে তারেক জ্বরে ভুগছিলেন। সপ্তাহ পেরিয়ে গেলেও জ্বর ভালো না হওয়ায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জ্বরের তীব্রতা ও অন্যান্য উপসর্গ দেখে তার ডেঙ্গুর লক্ষণ অনুমান করেন তারা। পরে শনিবার একটি প্রাইভেট ক্লিনিকে তার ডেঙ্গু জ্বরের পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায়। তিনি জানান, ডেঙ্গু শনাক্ত হওয়ার পরপরেই তাকে তার বাসায় রেখেই ডেঙ্গুর চিকিৎসা শুরু হয়েছে।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে সম্প্রতি করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের বিষয়টি জানানো হয়েছিল।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed