Main Menu

এক অন্য বৈশাখ

স্বপন তালুকদার:
এবার বৈশাখ করোনাকালে এসেছে
এবার রমনার বটমূলে পান্তা-ইলিশ অাসেনি
এবার লকডাউন হয়ে এসেছে
এবার বৈশাখ রঙিন জামায় অাসেনি
অাসেনি মঙ্গলশোভযাত্রায় ঢাকঢোল পিটিয়ে
খুব নিরবে মৃত্যুর শঙ্কা জাগিয়ে…
এবার বৈশাখ বোরো ধানের গন্ধে এসেছে
এসেছে অামের মুকুল অার নিমপাতা ভোজে
নালিতা শাক-সজনে ডাটার সাথে
এবার শহুরে বৈশাখ অাসেনি
এবার বৈশাখ এসেছে কৃষকের বেশে
কৃষাণির অালপনায় পা রাঙিয়ে
এবারের বৈশাখ নিবিড় অভিমানী ঝড় হয়ে এসেছে
পৃথিবীর সকল পাপ পঙ্খিলতা মুছে দিতে
এবার এক অন্য বৈশাখ শারীরিক দুরত্ব নিয়ে, সাবান-পানিতে বার বার হাত ধূয়ে
কাল বৈশাখী তান্ডবে ভাসিয়ে নিতে এসেছে গোপন পাপ-পৃথিবীর সব জঞ্জাল

১৩ এপ্রিল ২০২০ ইং

Share





Related News

Comments are Closed