Main Menu

১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী চালু হওয়া ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত করেছে সরকার।

সোমবার (১৩ এপ্রিল) খাদ্য সচিব নাজমানারা খানুম এ তথ্য জানান।

এই চাল কিনতে দীর্ঘ লাইন পড়ে যায় এবং এ থেকে করোনাভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকায় এই কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, এ মুহূর্তে খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। একই সময়ে পর্যাপ্ত ত্রাণও বিতরণ করা হচ্ছে। কিছু অনিয়ম ধরা পড়ছে। তাই আমরা বন্ধ রেখেছি।

প্রসঙ্গত, দেশে বিভিন্ন স্থানে ওএমএসের চাল কালো বাজারে বিক্রি এবং কয়েকটি জায়গায় ওএমএসের চালসহ কয়েকজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত আসলো।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে এই বিশেষ ওএমএস কার্যক্রম আবার শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed