সেই বিদেশি নাগরিককে ওসমানীতে স্থানান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মীরবক্সটুলায় হঠাত অজ্ঞান হয়ে পড়া ফিনল্যান্ডের নাগরিক মার্কোর শরীরে করোনাভাইরাসের কোনও উপসর্গ নেই। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিন থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থাও অনেকটা ভালো।
রোববার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, অজ্ঞান অবস্থায় ফিনল্যান্ডের নাগরিক মার্কোকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা করোনাভাইরাসের কোনও উপসর্গ না পাওয়ায় তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ফিনল্যান্ডের নাগরিক মি. মার্কো (৪৫) প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করে নগরীর হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন। শনিবার বিকালে অসুস্থতা অনুভব করায় মার্কো হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের পাশে তিনি অজ্ঞান হয়ে পড়েন। আচমকা এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনাভাইরাস আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে ওই বিদেশির কাছে ঘেঁষছিলেন না কেউ।
পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আসা একটি অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Related News
সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায়Read More
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More



Comments are Closed