বরিশাল মেডিকেলে করোনা ইউনিটে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে রেফার করা পুরুষ রোগী মারা যান।
অপর রোগী শনিবার (২৮ মার্চ) রাতে ভর্তি হয়েছিলেন। এদিন রাত বারোটার দিকে মারা যান তিনি। দুই সন্তানের জননী ওই নারীর বাড়ি বরিশাল নগরীর পুরানীপাড়ায়।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, শনিবার রাতে ভর্তি হওয়া ওই নারীর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চার দিন বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর শ্বাসকষ্ট হলে তাকে শেরেবাংলায় পাঠানো হলে করোনা ইউনিটে ভর্তি করার পনেরো মিনিট পর তিনি মারা যান।
অপর রোগী পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল। তার শ্বাসকষ্ট ছিল। এই রোগী করোনায় আক্রান্ত হয়েছিলেন কি না তা জানার জন্য দেহের সোয়াব ঢাকাতে পাঠানো হচ্ছে।
তবে মৃত দুই রোগীর কেউ বিদেশ থেকে আসা নয় বলেও জানান তিনি।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed