খুলনায় করোনা ইউনিটে থাকা রোগীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশনে থাকা যক্ষ্মা রোগী সুলতান শেখ (৭০) মারা গেছেন। রোববার (২৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।
সুলতান শেখ লড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়ার মৃত গফুর শেখের ছেলে।
খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) দুপুরে সুলতান শেখকে খুমেক হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি করা হয়েছিল।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, সুলতান শেখ করোনা ইউনিটে ভর্তি ছিলেন। তবে তিনি যক্ষ্মা রোগী। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে তার নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। সে কারণে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed