গোদাগাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সাহাব্দিপুরে এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
পরে রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের হৃদয় (২২) ও রাজশাহীর পবা উপজেলার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর গ্রামের সন্তোষের ছেলে শ্যামল (২৩), গোদাগাড়ীর মাহবুব হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৮)।
আহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে সোহাগ আলী (২২), রাজশাহী নগরীর রায়পাড়ার আলাউদ্দিনের ছেলে মোসাদ্দেক আলী (২১)। তারা রামেক হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের সবাইকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
“সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে হৃদয় ও শ্যামল এবং রাত ১১ টার দিকে মোহাম্মদ আলী মারা যান। “
দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে ওসি বলেন, রাজশাহী-ঢাকা মহাসড়কে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এরআগে গত ২৯ ফেব্রুয়ারি এই দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরেই কাদিরপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একই পরিবারের নয়জন নিহত হয়েছিলেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed