আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সিলেটে র্যালী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘মুজিববর্ষের অঙ্গিকার নদী রাখবো পরিষ্কার’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালিত হচ্ছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেটের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি নগরীর ক্বীনব্রীজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নদী পরিব্রাজক দলের নেতৃবৃন্দরা সুরমা নদী পরিদর্শন করেন।
র্যালীতে উপস্থিত ছিলেন, নদী পরিব্রাজক দল সিলেটের সভাপতি মো. আদিল হোসেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম, মাহবুবুর রহমান এরশাদ, সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলী, সাংগঠনিক সম্পাদক একে আজাদ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফুরকান তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক হাবিব উলাহ, সুমন আহমদ, রফিক উদ্দিন, সুহেল আহমদ প্রমুখ।
সুরমা নদী পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, সুরমা নদী নাব্যতা হারিয়ে ফেলছে। নদী পাড়ের লোকজন আবর্জনা, বর্জ্য নদীতে ফেলায় ফাল্গুন মাসেই নদী শুকিয়ে খেলার মাঠ হয়ে যায়। তাছাড়া প্রভাবশালীরা বিভিন্নভাবে নদী দখল করার পায়তারায় লিপ্ত রয়েছেন। সুরমা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ও নদী দখলমুক্ত করতে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
Related News
সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায়Read More
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More



Comments are Closed