গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ খুন, গ্রেপ্তার ২
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর এলাকার নলজুরি গ্রামে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ খুন হয়েছেন। নিহত আব্দুর রহিম (৭০) নলজুরি গ্রামের মৃত দুলা মিয়া বেপারির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে নিহত আব্দুর রহিম ও একই গ্রামের ইসমাইল আলী ও তার সহযোগীরা তুচ্ছ একটি বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। বাকবিতন্ডার এক পর্যায়ে ইসমাইলের লোকজন আব্দুর রহিমের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুর রহিম মাটিতে পড়ে যান। গুরতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় আব্দুর রহিমকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আব্দুর রহিম মৃত্যুবরন করেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ পুলিশের একটি দল নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপর দিকে নিহত আব্দুর রহিমের হত্যায় জড়িত ইসমাইল ও তার স্ত্রী শারমিন বেগমকে পালিয়ে যাওয়ার সময় জাফলং চা বাগান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে আব্দুর রহিমের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, গোয়াইনঘাট থানা এলাকার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি গ্রামে তুচ্ছ একটি বিষয়কে নিয়ে মারামারির ঘটনায় আব্দুর রহিম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই ব্যাক্তিকে আটক করেছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed