সিলেটে বাণিজ্য মেলার উদ্বোধন আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন আজ শনিবার। বিকেল ৫টায় ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির সকল পরিচালক ও সদস্যবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০এর পরিচলনা কমিটির আহবায়ক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র ১ম সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও তিনি সময় স্বল্পতার কারনে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার আসাদ্জ্জুামান শিক্ষা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি এড. লুৎফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জজ কোর্টের পিপি নিজাম উদ্দন, মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি আফজাল রশিদ চৌধুরী।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed