১৮ মার্চ থেকে পাওয়া যাবে ২০০ টাকার নোট
বৈশাখী নিউজ ডেস্ক : বাজারে আসছে ২০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনটিতেই দেশে প্রথমবারের মত ২০০ টাকার নোট বাজারে আসছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ১৮ মার্চ থেকে নতুন এই নোট অন্যান্য ব্যাংক নোটের মত দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে আরও জানা গেছে, ২০০ টাকার ব্যাংক নোট ছাড়াও ১৮ মার্চ থেকে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা এবং ১০০ ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। মুজিববর্ষ স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
Related News
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলিRead More
ব্যাংকিং লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ব্যাংকিং লেনদেনে এই মুহূর্তে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকেরRead More



Comments are Closed