যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উইসকোনসিন রাজ্যে অবস্থিত মিলওয়াকি শহরের মোলসোন কুর্স বিয়ার কোম্পানিতে বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। হামলার পর হামলাকারী আত্মহত্যা করেছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে।
জানা গেছে, বুধবার স্থানীয় সময় বিকেলে ওই বিয়ার কোম্পানিটিতে হামলা চালানো হয়। তখন বিয়ার কোম্পনাটিতে শত শত কর্মী কাজ করছিলেন।
এদিকে হামলার বিষয়ে মার্কিন পুলিশ কর্মকর্তা আলফোনসো মোরালেস বলেন, নিহত পাঁচজন ওই বিয়ার কোম্পানির কর্মী। এদিকে হামলার পরপরই পুলিশ ওই এলাকা পুরোপুরি ফিরে ফেলে। এদিকে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ওই এলাকার সব স্কুল, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
তবে এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু বলে মোলসোন কুর্স বিয়ার কোম্পানি।
Related News
ইরানে হামলা নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনাRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দুই দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর)Read More



Comments are Closed